শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline :
দেশের শিক্ষার অগ্রগতি: প্রতি জেলায় “দেশবন্ধু” খেতাব প্রদান রেমিট্যান্স যোদ্ধা সংসদের ছয় দফা দাবিতে ১৭ ফেব্রুয়ারি বার্মিংহাম হাইকমিশনে স্মারকলিপি প্রদান আমি এমপি মানে গোয়াড়া গ্রামের সকল মানুষ এমপি’ —আজিজুল বারী হেলাল বরিশাল–১ আসনের এমপি এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে প্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়ার সৌজন্য সাক্ষাৎ গাইবান্ধায় ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৪০ প্রার্থীর মধ্যে অধিকাংশই নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাস্তহারা দলের শুভেচ্ছা গাইবান্ধা-৫ ঐতিহাসিক জয় জামায়াতের গাইবান্ধার ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা: ৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয় ঠাকুরগাঁওয়ের ৩ টি সংসদীয় আসনে বিএনপির বিজয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের

গাইবান্ধা-৫ ঐতিহাসিক জয় জামায়াতের

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

এ আসনে প্রথমবার বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী।
•প্রার্থীরও প্রথম নির্বাচনে অংশগ্রহণ।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনে এবারের নির্বাচনে নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি হয়েছে। এই আসনে প্রথমবারের মতো বিজয় অর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল ওয়ারেছ দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোঃ আব্দুল ওয়ারেছ পেয়েছেন ৮৯ হাজার ২৭৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ হাঁস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৮৬ ভোট।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৮৯৯টি। বাতিল হয়েছে ৫ হাজার ৫৯১টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৭৬৪, যা মোট ভোটারের ৫৭ দশমিক ০৯ শতাংশ।
জামায়াত প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ হাজার ১৭২ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। ভোটের এই ব্যবধান স্থানীয় রাজনীতিতে বড় ধরনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক শক্তির প্রভাব থাকলেও এবার সেই সমীকরণ বদলে গেছে।
এ আসনের ফুলছড়ি উপজেলায় দাঁড়িপাল্লা পেয়েছে ২৮ হাজার ২৫৪ ভোট, ধানের শীষ পেয়েছে ২৮ হাজার ০৩৪ ভোট এবং স্বতন্ত্র প্রাথর্ী পেয়েছেন ১২ হাজার ৯১২ ভোট। দাঁড়িপাল্লা ও ধানের শীষের ভোটের ব্যবধান মাত্র ২শ ২০।
অন্যদিকে সাঘাটা উপজেলায় দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯ হাজার ৬৫৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৪৪ হাজার ৭০৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৪ হাজার ৩২৩ ভোট। দাঁড়িপাল্লা ও ধানের শীষের ভোটের ব্যবধান ১৪ হাজার ৯৫২।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক ছিল। স্বতন্ত্র প্রাথর্ীর উল্লেখযোগ্য ভোট পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতার সমীকরণে পরিবর্তন আসে। সাংগঠনিক প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ের প্রচারণা জামায়াত প্রার্থীর পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এই বিজয়ের মাধ্যমে সাঘাটা-ফুলছড়ির রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথমবারের মতো এই আসনে জামায়াতের জয় দলটির স্থানীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
সব মিলিয়ে গাইবান্ধা-৫ আসনের এবারের নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দাঁড়িপাল্লার এই জয় কেবল একটি আসনের ফল নয়, বরং অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category