রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা ও থানায় অভিযোগ।

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা সদরের বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা (ঘোষেরভিটা) গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নৃশংসভাবে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী গৃহবধূ জমিলা আক্তার (৩৯) জানান, প্রায় ২৫ বছর আগে উত্তর রামনাথের ভিটা গ্রামের আব্দুল জলিলের মেয়ে জমিলার সাথে মৃত আব্দুল গফুরের ছেলে জাহিদ হাসান (৪৫) এর বিয়ে হয়।

তাদের ২২ বছর বয়সী এক পুত্র ও ১৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জাহিদ নেশা ও জুয়ার সাথে জড়িয়ে পড়ে এবং নিয়মিতভাবে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া জাহিদ দ্বিতীয় বিয়ে করে মুন্নি বেগম (২৮) নামের এক নারীকে এবং এরপর থেকে জমিলার ভরণপোষণ প্রায় বন্ধ করে দেয়। ১ আগস্ট রাত ১০টার দিকে জুয়া ও নেশার টাকার জন্য ৩ লাখ টাকা যৌতুক দাবি করে।

আরও পড়ুনঃ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ

জমিলা টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদ, তার দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম, দেবর জাকির হোসেন এবং সহযোগী সাহারুল ইসলাম মিলে জমিলাকে এলোপাথারি মারধর করে মেঝেতে ফেলে ওড়না গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করে।

এ সময় জমিলার মেয়ে জেমি আক্তার মাকে বাঁচাতে গেলে তাকেও নির্মমভাবে মারধর করা হয়। পরদিন খবর পেয়ে জমিলার স্বজনরা মানবাধিকার কর্মীদের সঙ্গে নিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন


More News Of This Category