সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পৌর শহরের ৮ নং ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পৌর জাসাসের আহ্বায়ক মোঃ মাহমুদ হাসান রিয়াদের সভাপতিত্বে ও সদর জাসাসের সভাপতি মোঃ দেওয়ান মানিকের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন সদর জাসাসের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাছির বিল্লাহ রিয়াদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম রুবেল, মোঃ ফরহাদ হোসেন ডাবলু, জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লুলু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা, সদর মহিলা দলের সাধারণ সম্পাদক মাধবী সরকার, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নজরুল

আরও পড়ুনঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ০১

ইসলাম, জাসাস সদর থানার সিনিয়র সহ-সভাপতি মোঃ সাগর রহমান, মোঃ মিলন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী ফারাজী, সদস্য মোঃ ইমন মণ্ডল, জাসাস পৌর শহর শাখার সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম মিথেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান হালিম।

কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম, খুন এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বহু নেতাকর্মীকে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বক্তারা অভিযোগ করেন, সরকার ও তার দল দেশকে লুটেপুটে খেয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই নির্যাতন করা হয়েছে।

তারা আরও বলেন, ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত হয়েছে। এসবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।

কর্মীসভায় জাসাসকে আরও গতিশীল করার উপায় ও ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শেষ পর্যায়ে নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category