বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী এলাকার হাসেমবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, বাদ জুম্মা, হাসেমবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে হাসেমবাজার জামে মসজিদ কমিটি এবং গাইবান্ধা সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে এমন সামাজিক আন্দোলন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।


More News Of This Category