রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গাইবান্ধায় মসজিদের দেড় টন চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
গাইবান্ধায় মসজিদের দেড় টন চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা পৌর শহরের আদর্শপাড়া জামে মসজিদের রমজান মাসে ইফতার আয়োজনের জন্য বরাদ্দকৃত দেড় টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পৌর বিএনপির ৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম সেলিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির পক্ষে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় থেকে রমজান মাসে ইফতার বাবদ (জিআর ফান্ড) থেকে দেড় টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত ২৭ মার্চ ২০২৫ তারিখে ওই চাল উত্তোলন করেন শরিফুল ইসলাম সেলিম।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

অভিযোগ উঠেছে, তিনি মসজিদ কমিটির সভাপতি না হয়েও নিজেকে সভাপতি হিসেবে দেখিয়ে জাল স্বাক্ষর করে চাল উত্তোলন করেন। বিষয়টি মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের অজানা ছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুসল্লি বলেন, “শরিফুল ইসলাম সেলিম মসজিদের একজন সাধারণ মুসল্লি। তিনি কীভাবে মসজিদ কমিটির সভাপতি সেজে চাল উত্তোলন করলেন, তা বোধগম্য নয়। এর আগেও তিনি মসজিদের বিভিন্ন বরাদ্দ আত্মসাতে জড়িত ছিলেন বলে শোনা যায়।”

মসজিদ কমিটির সভাপতি আলহাজ ইউসুফ মিয়া বলেন, “চালের বরাদ্দ বা উত্তোলন সম্পর্কে আমি কিছুই জানতাম না। পরে জানতে পারি সেলিম মিয়া নিজের নাম ব্যবহার করে চাল উত্তোলন করেছেন। শুধু তাই নয়, তিনি এলাকায় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত, কিন্তু তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।”

চালের বরাদ্দ ও উত্তোলন বিষয়ে জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

সচেতন মহল অভিযোগ তুলেছে, সরকারি নানা নিয়ম-নীতির পরও কীভাবে এ ধরনের আত্মসাতের ঘটনা ঘটে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


More News Of This Category