রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

গাইবান্ধায় ভরণপোষণ না দেওয়ার অভিযোগে আদালতে মামলা

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
গাইবান্ধায় ভরণপোষণ না দেওয়ার অভিযোগে আদালতে মামলা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার ২নং মালিবাড়ি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এক গৃহবধূ তার স্বামী ও শাশুড়ির অমানবিক নির্যাতনের শিকার হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ভুক্তভোগীর বাবা মোঃ রফিকুল ইসলাম আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ রফিকুল ইসলামের কন্যা মোছাঃ রাবিনা আক্তারের বিয়ে হয় ২০২২ সালের ১৫ মে, গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া গ্রামের মৃত সাজু মিয়ার (গাজু পাগলা) ছেলে আরিফ মিয়ার সঙ্গে। বিয়েতে ৩ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয় এবং বরপক্ষকে স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী আরিফ মিয়া ও শাশুড়ি জমিরা বেগম যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে গর্ভবতী রাবিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় তারা।

আরও পড়ুনঃ নাগেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বর্তমানে রাবিনা আক্তার তার বাবার বাড়িতে ১৬ মাসের কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী ও শাশুড়ি ভরণপোষণ দেওয়া তো দূরের কথা, বরং তারা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং তালাকের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার ন্যায়বিচার ও ভরণপোষণ নিশ্চিত করতে আদালতের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগীর বাবা মোঃ রফিকুল ইসলাম। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং মেয়ের প্রতি এই বর্বর আচরণের সঠিক বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশায় প্রশাসনের পদক্ষেপের দিকে চেয়ে আছে।


More News Of This Category