বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গভীররাতে ভূমিকম্প অনুভুত, কেঁপে উঠল ঢাকা

Update : বুধবার, ২৮ মে, ২০২৫
গভীররাতে ভূমিকম্প অনুভুত, কেঁপে উঠল ঢাকা

ডেস্ক রিপোর্টঃ

গভীররাতে রাজধানী ঢাকাসহ দেশের বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মাঝারি মানের এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২।

মঙ্গলবার দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের প্রভাবে ভারত-বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর অভিকেন্দ্র ছিল ২৪ দশমিক ৪৯ অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৭৮১৬ দ্রাঘিমাংশে। যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেকে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


More News Of This Category