রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গজারিয়া তিতাসের অভিযান সাংবাদিকদের হুমকি দিয়ে জনরোষে ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’ খ্যাত কথিত বিএনপি নেতা

গজারিয়া প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গজারিয়া প্রতিনিধিঃ

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস। এদিকে এই অভিযানের পেছনে সাংবাদিকদের হাত রয়েছে দাবি করে উপস্থিত সাংবাদিকদের হুমকি দিতে এসে জনরোষে পড়েন ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’ খ্যাত লিংকন নামে কথিত এক বিএনপি নেতা।

খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় বিসমিল্লাহ রেস্টুরেন্ট এন্ড কাবাব ঘর নামে একটি রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তোপের মুখে পড়েন তিতাস কর্মকর্তারা।

এসময় লিংকন নামে কথিক এক বিএনপি নেতা এই রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করতে দিবেন না বলে জানান। ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি দেখে সাংবাদিকদের উপর চড়াও হয় তিনি। বিষয়টিতে উত্তেজিত হয়ে ওঠেও জনতা। জনরোষে অবস্থা বেগতিক বুঝতে পেরে পড়ে বাধ্য হয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ শরতের মেঘ প্রণয়-আসাদুজ্জামান খান মুকুল

স্থানীয়রা জানান, লিংকন এলাকার একজন পরিচিত অবৈধ গ্যাস ব্যবসায়ী। বালুয়াকান্দি, ভবেরচর ও টেংগারচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তার হাত দিয়ে অবৈধ গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস ব্যবসায় সুপরিচিত হওয়ার কারণে স্থানীয়রা তার নাম দিয়েছে ‘গজারিয়া গ্যাস মন্ত্রী’। অবৈধ গ্যাস ব্যবসার টাকায় আলিশান বাড়িসহ তার রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি।

বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত দৈনিক আমাদের সময়ের গজারিয়া উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল বলেন, ‘ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালাচ্ছিল তিতাস, স্বাভাবিকভাবেই আমরা সেখানে গিয়েছিলাম নিউজ কাভার করা জন্য।

এসময় লিংকন নামে এক ব্যক্তি ঘটনায়স্থলে উপস্থিত হয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করে। বাধ্য হয়ে তিনি দৌড়ে পালিয়ে যান’।

বিষয়টি সম্পর্কে অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাসিবুর রহমান বলেন, ‘ একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৈ চৈ করছিলেন। তার নাম আমি জানি না।

এসময় ধাকাধাক্কি এবং হাতাহাতির মত একটি ঘটনা ঘটে তবে আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে একটি পুরোপুরি খেয়াল করিনি। যদি কোন ব্যক্তির সাংবাদিকদের হুমকি দেয় আমি আপনাদের বলব আপনারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান’।

এ বিষয়ে অভিযুক্ত লিংকন বলেন, ‘ দীর্ঘদিন ধরে আমি বিএনপি রাজনীতির সাথে যুক্ত। গজারিয়ার কতিপয় সাংবাদিক অবৈধ গ্যাস সংযোগ দেওয়াসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত। আমি তাদের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম’।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে হত্যা মামলার আসামি মকিম মন্ডল ফরিদপুর থেকে গ্রেপ্তার

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত লিংকনের বড় ভাই আক্তার হোসেন বলেন, ‘ আমার রেস্টুরেন্টে বৈধ গ্যাস। আমার কাছে বিল জমা দেওয়ার কাগজ রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভুল করে আমার রেস্টুরেন্টের গ্যাস কেটেছে। লিংকন সেখানে গিয়েছিল এই বিষয়টি তাদের জানানোর জন্য কিন্তু সেখানে একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে’।

বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরীফ হোসেন মাস্টার বলেন, ‘ লিংকন আমাদের কমিটির সদস্য নয়। তার এক ভাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে আমি জানি। তবে অপরাধ যেই করুক তার বিচার হবে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের কাছ থেকে আমি প্রথম জানলাম। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া


More News Of This Category