বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গজারিয়া গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ চুনা কারখানা

Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে চতুর্থ বারের মতো ওই চুনা কারখানার চুল্লি ধ্বংস করা হয়।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ দিকে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুনঃ ময়মনসিংহে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আজকে অভিযানে আনারপুরা এলাকায় অবস্থিত একটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটার দিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয় এবং ৪টি চুল্লি ধ্বংস করা হয়। এর আগেও চার বার ওই কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।


More News Of This Category