শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভ”য়াবহ আ”গুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ।

Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ক্রাইম রিপোর্টার ,মোঃসোহেল রানা ,বাংলার সংবাদ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ বুধবার, ২০ মে ২০২৬, ভোররাতে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। তখন বেশিরভাগ রোগী ঘুমে ছিলেন। হঠাৎ তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখা যেতেই পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতির ভয়াবহতা দেখে একে একে ১০টি ইউনিট উদ্ধার ও নির্বাপণ কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় সকালের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে দ্রুত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এমন অগ্নিকাণ্ডে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে রোগী ও তাদের পরিবারের পক্ষ থেকে।


More News Of This Category