রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ক্রাইম রিপোর্টার (খুলনা)

খুলনায় নিজ ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের হালদার বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বৃদ্ধার নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। নৈহাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী তিনি।স্থানীয়রা জানায়, গুলফার নাহার সেতারা নৈহাটি গ্রামের বাড়িতে একা থাকতেন।

 

তাঁর একমাত্র ছেলে রায়হান এনবিআরের ইন্সপেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বাস করেন। শুক্রবার সকালে তাঁর বাড়ির গৃহপরিচারিকা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করতে থাকেন তবে গেটের দরজা খোলা ও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। তিনি আশপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখতে পান, গুলফার নাহারের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই বৃদ্ধার উদ্ধার করা হয়েছে।

 

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে ।


More News Of This Category