মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

খুলনায় ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী পারভেজ মল্লিকের নেতাকর্মীর উপর সন্ত্রাসীদের হামলা।

মোঃ সাব্বির হোসেন # (নিউজ ডেস্ক) / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

খুলনায় ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী পারভেজ মল্লিকের নেতাকর্মীর উপর সন্ত্রাসীদের হামলা।

মোঃ সাব্বির হোসেন #
(নিউজ ডেস্ক)

খুলনার রূপসা উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এ অতর্কিত হামলা চালানো হয়।রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসায় স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ সম্প্রতি পারভেজ মল্লিকের একটি কর্মসূচির আয়োজন করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হেলালপন্থিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ কালবেলাকে বলেন, ‘এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‘সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হেলালপন্থি কিছু ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।’রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘সকালে এই অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category