শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline :
বাগেরহাটে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ জামালপুর-৩ আসনের হাতিজা ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, উৎসবমুখর উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু খুলনায় নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ১৮ হাজার ৬২৪ সদস্য মোতায়েন ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সতর্ক পাহারা: জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে প্রস্তুত হাতিজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি মানবাধিকার কর্মীর আহ্বান হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাব বিক্রি করিনি ভোটাধিকার তাছলিমা আক্তার মুক্তা

খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সাব্বির হোসেন।#
নিউজ ডেস্ক

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তিনি নগরের হাজী মহসিন রোড বাইলেনে তার বাড়ি ছিল।

বিএনপির দাবি, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, “তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় জামায়াতকে জড়ানো দুঃখজনক,।

এ ঘটনার তদন্তে পুলিশ কমিটি গঠন করেছে। খুলনা মহানগর পুলিশের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ঘটনার বিষয়ে জেনেছি। লাশের ময়নাতদন্ত করা হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category