বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন—ত্রাণমন্ত্রী দুলু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ২১ জুন, ২০২৬

খালেদা জিয়ার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন—ত্রাণমন্ত্রী দুলু

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২১ জুন, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের প্রকৃত ভিত্তি রচিত হয়েছে। দেশের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর অনবদ্য অবদান এ দেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

​রোববার (২১ জুন) লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ৭২ লাখ ১৩ হাজার ৯৬২ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়টির নবসম্প্রসারিত দৃষ্টিলন্দন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়নই শেষ কথা নয়; মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওসার আলম।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category