বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline :
ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ, বগুড়ার শজিমেকে স্বজন-চিকিৎসক সংঘর্ষ, কর্মবিরতিতে ইন্টার্নরা মোস্তফা আল মাসুদ, বগুড়া ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা আয়োজন কুড়িগ্রাম প্রতিনিধি: সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার

খাবারের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: হিলিতে প্রতিবেশী ‘দাদা’ গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

খাবারের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: হিলিতে প্রতিবেশী ‘দাদা’ গ্রেপ্তার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৩০ জুন, ২০২৬

দিনাজপুরের হিলিতে খাবারের প্রলোভন দেখিয়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে হিলি পৌর এলাকার বৈগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন (৬৫) ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা হন।

​আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। রোববার দুপুরে মাদ্রাসা ছুটির পর সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রতিবেশী সাজ্জাদ হোসেন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরবর্তীতে সাজ্জাদ তাকে কোনো খাবার না দিয়েই, ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। এতে শিশুটি কাঁদতে কাঁদতে পুনরায় মাদ্রাসায় ফিরে যায়।

ওসি আরও জানান, মাদ্রাসায় পৌঁছাতে দেরি হওয়ায় শিক্ষকরা শিশুটির কাছে এর কারণ জানতে চান। কিন্তু প্রচণ্ড ভয় ও লজ্জায় শিশুটি কোনো কথা বলতে পারছিল না। এ সময় তার সাথে থাকা অন্য এক সহপাঠী শিক্ষকদের কাছে পুরো বিষয়টি খুলে বলে। ঘটনাটি জানার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারকে অবহিত করে।

হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া, ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণ ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


More News Of This Category