খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নেত্রকোণা জেলা কমিটি গঠন
—–মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার দৈনিক বাংলার সংবাদ,,,,
কাদিয়ানী ইস্যুতে সংসদে বিল উত্থাপনের আহবান পীরসাহেব মধুপুরের
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নেত্রকোণা জেলা কমিটি
গঠন করা হয়েছে। আজ ২৪ জুন বাদ আসর নেত্রকোনা বড় মসজিদে উলামায়ে কেরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি মো: তাহের কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির শামসুল উলামা আল্লামা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর।
সংক্ষিপ্তব্য বক্তব্য রাখেন ও মাওলানা ইউনুস, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, মুফতি জাকারিয়া সুতারপুরী, মাওলানা আসাদুর রহমান আকন্দ, হাফেজ আবুল কাশেম, হাফেজ আবু সায়েম খান, মাওলানা রুহুল আমীন নগরী, মুফতি নুরুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান মোহনগঞ্জী, মাওলানা শরিফউদ্দিন তালুকদার, মাওলানা নাজমুল হক,
মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা আসাদ আহমদ আকন্দ, মাও: মুফাজ্জল হোসেন, মাও: মুবাশ্বির আহমদ, আবুল আসাদ, হাফেজ তোফাজ্জল হোসেন, মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ কারী মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় মুফতি তাহের কাসেমী কে সভাপতি, মাওলানা আব্দুল কাইয়ুম কে সেক্রেটারি এবং মুফতি জাকারিয়া সুতারপুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেত্রকোনা জেলা কমিটি গঠন করা হয়।