সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

ক্ষত-বিক্ষত জীবন-মোঃ মাহিদুল হাসান সরকার

মোঃ মাহিদুল হাসান সরকার / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ক্ষত-বিক্ষত জীবন- মোঃ মাহিদুল হাসান সরকার

 

ছয়েই নিভে গেল বাবার মুখের দীপ্ত আলো,
দশেই শেষ ভরসা নানার বিদায়—ভেঙে পড়ল আলো।
ভরসার সব দরজা যেন একে একে বন্ধ,
জীবন তখন শেখালো—দুঃখই তার ছন্দ।

স্নেহের বদলে জুটেছে চাহিদার দায়,
ভালোবাসা খুঁজে পেয়েছি হিসেবের খায়।
কাঁধে চেপেছে বোঝা, মুখে পরে হাসি,
ভেতরে রক্ত ঝরে—বাহিরে নিঃশ্বাসই কাঁদে ফাঁসি।

সবাই শুধু চায়—”দাও, দাও আরও!”
কেউ বলে না—”তুমি কি একা বয়ে বেড়াও কতো ব্যথা কও?”
রাতের ঘুমে জ্বলছে যে অশ্রু, সে কারো নয় চিন্তা,
আলো নিভলেই বোঝা যায়—বুকের কান্না কতটা নীচু সিঁড়ি।

আরও পড়ুনঃ দিনাজপুরে বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভালোবাসা—সেটা শুধু রূপকথার গল্প,
বাস্তবে তার স্থানে আছে শূন্যতার কলঙ্কচিহ্ন।
যারা বলেছিল—”রইবো পাশে সারাটি জীবন”,
তারাই দিলো কাঁটা, ছুঁড়ে মারলো নিঃশব্দ যন্ত্রণার ফণি।

জন্মটা বুঝি হয়েছিল কেবল দায়ে,
ভালোবাসা ছিল না, ছিল স্বার্থের ছায়ে।
তবু আজও বাঁচি, হেঁটে যাই রক্তাক্ত পায়ে,
কারণ জীবন থামে না—সে কাঁদালেও ছাড়ে না পথে।

ক্ষতগুলোই আজ আমার গোপন গান,
যন্ত্রণাগুলোই হৃদয়ের নিঃশব্দ টান।
এই বুকভরা কান্না, এই নিঃশ্বাসে ধ্বনি—
আমি এক ক্ষতচিহ্ন, এক জীবন্ত কবিতার বর্ণনা আমি।

লেখক:- মোঃ মাহিদুল হাসান সরকার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category