রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কামরাঙ্গীরচর উপশাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বি.সি.ডি.এস) কামরাঙ্গীরচর উপশাখার উদ্যোগে স্থানীয় কেমিস্ট ও ড্রাগিষ্টদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়গ্রাম ক্যামব্রীজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাসহ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ও প্রধান প্রশাসক জনাব মোঃ ওয়াহিদুর রহমান। সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর উপশাখার সভাপতি জনাব মোঃ শাহীন রেজা পাঠান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব রাজীব দাস, ভ্রাম্যমাণ কর্মকর্তা জনাব আমিরুল ইসলাম, অফিসার ইনচার্জের পক্ষে এসআই মাহমুদুল ইসলাম, বি.সি.ডি.এস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সাহেদুর রহমান, জনাব দেওয়ান মোঃ মাহাবুবুল মতিন (রতন) এবং জনাব দীপক কুমার পাল।

আরও পড়ুনঃ গাইবান্ধায় পুলিশের TOT কোর্সের উদ্বোধন

সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স করাসহ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছে সঠিক ও মানসম্মত ওষুধ পৌঁছে দিতে কেমিস্ট ও ড্রাগিষ্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ওষুধ ব্যবসা খাতকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তৃতা প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হাজী ইসমাঈল হোসেন, সদস্য মোঃ আমিনুল ইসলাম রুমি, মোঃ আলী কদর, হাজী মোঃ রুহুল আমীন, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী, সদস্য জনাব সাহেদুর রহমান, জনাব দেওয়ান মোঃ মাহাবুবুল মতিন (রতন) এবং জনাব দীপক কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ সাগর হোসেন, এরিয়া ম্যানেজার, লালবাগ, ইউরো ফার্মা লিমিটেড।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ইনান হাসপাতাল ও নুর ডায়াগনস্টিক সেন্টার।


More News Of This Category