বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক ও টেকসই কৃষির নতুন দিগন্ত উন্মোচন মোঃ আব্দুল আউয়াল খান স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক ও টেকসই কৃষির নতুন দিগন্ত উন্মোচন

মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও জলবায়ু সহনশীল কৃষির নতুন দিগন্তকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জুন, ২০২৬ বুধবার সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেন্দুয়ার বাস্তবায়নে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ – পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুল পিএফএস ও নন-পিএফএস এর কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ মোট ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, বিশিষ্ট কৃষিবিদ তৌফিক আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোখলেছুর রহমান।

কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি খাতকে পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ‘পার্টনার’ প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই ধরনের কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি অনুশীলনে এই কংগ্রেস নতুন দিগন্তের উন্মোচন করবে।
উক্ত কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের ৩৫ জন এবং পিএফএস-এর বাইরের ৩৫ জন অগ্রগামী কৃষক-কৃষাণী নিজেদের মাঝে অভিজ্ঞতা বিনিময় করেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আগত চাষীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি ব্যবসায় সফল উদ্যোক্তা হওয়ার নানা কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থ বছরে কেন্দুয়া উপজেলায় ৯টি পিএফএস-এর মাধ্যমে ২৫ জন কৃষক ও কৃষাণীকে ১০ দিনব্যাপী বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া মহসিন, সাংবাদিক মজিবুর রহমান, শাহ আলী তৌফিক রিপন, কোহিনূর আলম, লুৎফুর রহমান, আবদুল আউয়াল খান।

সারাদিনব্যাপী এ কংগ্রেসের মাধ্যমে কেন্দুয়ার কৃষকরা আধুনিক প্রযুক্তি ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে নতুন দিকনির্দেশনা পেয়েছেন বলে আয়োজকরা জানান।

মোঃ আব্দুল আউয়াল খান
০১৭৭৭৮৪৮৪১৩


More News Of This Category