সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline :
পাঁচবিবিতে আওয়ামী লীগ নেতার সঙ্গে চা-আড্ডা, সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে ঘিরে সমালোচনা জয়পুরহাট প্রতিনিধি: মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গাইবান্ধায় শিবির নেতা হত্যা: খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক ২২ জুন ২০২৬। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আজকাল সাংবাদিক হওয়া খুব সহজ! একটা ফেসবুক রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত; মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার,দৈনিক বাংলার সংবাদ রাঙ্গামাটির লংগদুতে মাদ্রাসা সভাপতিট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি নারী কেলেঙ্কারির অভিযোগ: ট্রাফিক সার্জেন্ট ক্লোজড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বিকেলে উদ্বোধন, রাতেই ফাটল লালমনিরহাটে ১৩ কোটি টাকার এলজিইডি প্রকল্প ঘিরে প্রশ্নের ঝড় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক ২২ জুন ২০২৬। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : সোমবার, ২২ জুন, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ৯ দিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
২২ জুন ২০২৬।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় টানা নয় দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার পাঁচ যুবক। তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা।
রবিবার (২১ জুন) সকালে সীমান্তের শূন্যরেখায় ওই পাঁচ যুবকের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
জানা গেছে, গত রোববার সকালে বিএসএফ ওই পাঁচ যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের গ্রহণে আপত্তি জানিয়ে বাধা দিলে তারা রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন। এরপর থেকেই তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় অবস্থান করছেন।
বর্তমানে একদিকে বিএসএফ এবং অন্যদিকে বিজিবির অবস্থানের কারণে যুবকরা কার্যত দুই দেশের মাঝখানে বন্দি জীবনযাপন করছেন। তারা যেমন ভারতে ফিরে যেতে পারছেন না, তেমনি বাংলাদেশের ভূখণ্ডেও প্রবেশ করতে পারছেন না। ফলে দিন দিন তাদের মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নয় দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করলেও তাদের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত এই সংকটের সমাধান এবং যুবকদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা পাঁচ যুবকের অনিশ্চিত জীবন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের প্রত্যাশা, মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “ঘটনাটির শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ঠিক কবে নাগাদ এ সংকটের সমাধান হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”


More News Of This Category