সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

কুড়িগ্রাম ও নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
কুড়িগ্রাম ও নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‘স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

১৯ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় কুড়িগ্রামের হরিশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও নাগেশ্বরীর গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়।

হরিশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিশু শ্রম প্রতিরোধ দিবস অনুষ্ঠানে হরিশ্বর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এ. কে. এম সামছুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক এ. টি. এম. আমান উল্যাহ ও আমিনুর রহমান।

আরও পড়ুনঃ ময়মনসিংহে পাষণ্ড পিতার হাতে দুই বছরের শিশু খুন, লাশ মেঝেতে পুঁতে রাখার অভিযোগ

অপরদিকে নাগেশ্বরীর গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস অনুষ্ঠানে গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিশু শ্রমিক, হোটেল মালিক, গ্যারেজ মালিক সহ প্রায় ২’শ ৫০ জন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- সরকার শিশু শ্রম বন্ধে কাজ করছে। শিশু শ্রম নিরুৎসাহিত করতে সরকার স্কুলগামী শিশুদের নগদ অর্থ, খাবারসহ নানা ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শিশু শ্রম বন্ধে শতভাগ সফলতা আসবে বলে জানান।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র ও সাগর ইসলাম, রোকন উদ-দ্দৌলাহ, খোরশেদুল ইসলাম, মায়ামনি মিষ্টি, রাশেদুল হক, সানজিদা সিদ্দিকা ও আফসানা আফরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category