বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুড়িগ্রামে ৩২.৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কাজী মাহাবুব আলম নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং ১১:০১ এএম.

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে নাগেশ্বরী ১নং নেওয়াসি ইউনিয়নের গাগলা বলদীটারী (মাস্টারপাড়া) গ্রামস্থ মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম (৪০) কে তার নিজ বাড়ী হতে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। প্রযুক্তিগত উৎকর্ষতা, দীর্ঘদিন পর্যবেক্ষন, সম্মানিত নাগরিকদের তথ্যের ভিত্তিতে পুলিশের এই টিম এই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত ও বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।


More News Of This Category