রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় বার্ড ফ্লু ভ্যাকসিনসহ আটক ২

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় বার্ড ফ্লু ভ্যাকসিনসহ আটক ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্ড ফ্লু প্রতিরোধী ভ্যাকসিন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত এসব ভ্যাকসিনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

​গত বুধবার (২৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

​আটককৃতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের প্রয়াত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং একই উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।

​অভিযান প্রসঙ্গে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল আন্ধারিঝাড় বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে ককশিটের তৈরি ১১টি কার্টনের ভেতর থেকে ১৫৬ লিটার ভ্যাকসিন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এসব ভ্যাকসিন মুরগির বার্ড ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে ব্যবহার করা হয়।

​পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতীয় এসব ভ্যাকসিন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভূরুঙ্গামারীর ভোটহাট সীমান্ত পথ ব্যবহার করে দেশে আনা হয়েছিল। পরবর্তীতে সেগুলো লালমনিরহাটে পাচার করার ছক কষেছিল চক্রটি।

​সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন আরও জানান, দীর্ঘদিন ধরে গোপন নজরদারিতে রাখা হয়েছিল অভিযুক্তদের। গ্রেপ্তারকৃতরা নিয়মিত সীমান্তপথে অবৈধ পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আভাস মিলেছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category