রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ভারতে পাচারকালে ২৮ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
কুমিল্লা

কুমিল্লা প্রতিনিধি ঃ

কুমিল্লার সদর উপজেলার বিষ্ণপুর সীমান্ত এলাকা থেকে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফোরকান উদ্দীন (৩৫)। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ লর্ডস ইতিহাসে জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। বিজিবি জানায়, ফোরকান উদ্দীন ভারতে টাকা পাচার করছিলেন। তাকে আটক করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এশিয়ান টিভি অনলাইনকে জানান, আটক ফোরকান উদ্দীনকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


More News Of This Category