বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুমিল্লায় দুই কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী জামতলা এলাকার কৃষক গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আর দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ধনাইতরী এলাকার মো. তোফায়েল আহমেদ (তোঁতা), কামাল হেসেন, আলমগীর হোসেন, মো. মামুন, মোহাম্মদ বাবুল ও হারুনুর রশিদ। রায়ের সময় তোফায়েল আহমেদ, মো. মামুন ও হারুনুর রশিদ পলাতক ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন হায়দার আলী, আবুল মান্নান, জামাল হোসেন, আবুল বাশার, জাকির হোসেন, আবদুল কাদের ও আবদুল কুদ্দুস। তাঁরা সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আমান ও মো. সেলিমকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বসে গল্প করছিলেন কৃষক গিয়াস উদ্দিন ও জামাল হোসেন। জমি ও মামলা–মোকদ্দমাসংক্রান্ত বিরোধের জেরে এ সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ওই দুজনকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনার পরদিন নিহত গিয়াস উদ্দিনের ছেলে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেন। ২০১৭ সালের ২০ আগস্ট ১৫ জন আসামির নামে অভিযোগপত্র গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জহিরুল হক ও রফিকুল ইসলাম জানান, তাঁরা আশা করছেন, শিগগির রায় কার্যকর হবে। তবে আসামিপক্ষের আইনজীবী কাইমুল হক বলেন, আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলে উচ্চ আদালতে আপিল করবেন।


More News Of This Category