রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার হবার ঘটনায় জেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ রোববার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সভাপতি ফজলে রাব্বি এন্টনি, আইটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রানা, নৈতিক সমাজ রাজনৈতিক দলের যুগ্ন সম্পাদক মো: মাজেদ আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মো: মিনহাজুল ইসলাম মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকারিয়া মিঞা,

আরও পড়ুনঃ র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবক অপহরণ: গহীন পাহাড় থেকে উদ্ধার, বরখাস্ত সৈনিক গ্রেফতার

ভুরুঙ্গামারি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: রইচ উদ্দিন বাদশা, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, মব ভায়োলেন্সের শিকার দৈনিক সময়ের কাগজের কুড়িগ্রাম সদর প্রতিনিধি মোস্তফা কামাল ও দৈনিক মুক্ত খবর পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
উপস্থাপনার দায়িত্বে ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশীর্বাদ রহমান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন- মব ভায়োলেন্সের শিকার দুই সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সাংবাদিকগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে।

প্রতিবাদ সভা শেষে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।


More News Of This Category