বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান সমস্যা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, বিআরটিএ কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন প্রতিনিধি, এলজিইডি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ নাগেশ্বরী নারায়নপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন ইউ এন ও

সভায় সম্প্রতি উপজেলায় ঘটে যাওয়া কিছু চুরি ও মাদক-সম্পর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণ করা হয়। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা, সড়কে শৃঙ্খলা এবং বাজার ব্যবস্থাপনায় নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসনের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়, তাই জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি।”

ওসি জিল্লুর রহমান বলেন, “উলিপুর থানা সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে। মাদক, চুরি এবং সামাজিক অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।”

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতার ওপর জোর দেওয়া হয় এবং প্রতিটি ইউনিয়নে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


More News Of This Category