বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

কালীগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দোয়ায় আলোচনা সভা ও চারা গাছ বিতরণ

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
কালীগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দোয়ায় আলোচনা সভা ও চারা গাছ বিতরণ

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে স্থাণীয় বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আলোচনা সভা ও জনসাধারণের মাঝে চারা গাছ বিতরণের আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক নয়ন বাগমার এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।

সাবেক সাধারণ সম্পাদক মজনু মিয়ার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফী হাবিবুল্লাহ্। বিশেষ বক্তা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা ও মো. লুৎফুর রহমান।

প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেন, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এক জননন্দিত রাষ্ট্রনায়ক। তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার ‘বীর উত্তম’-এ ভূষিত হন।

জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে। ১৯৮১ সালের ৩০ মে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে এক দল বিপথগামী সেনাসদস্যদের গুলিতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ বিশিষ্ট সমাজসেবী সুগত বড়ুয়া আর নেই : কাল অন্তোস্টিক্রিয়া

জিয়াউর রহমান নিহত হওয়ার পর অনেকেই মনে করেছিল, বিএনপি জাতীয়তাবাদী দল মাটির সাথে মুখ থুবড়ে মিশিয়ে যাবে,অন্ধকারে ডুবে যাবে। কিন্তু ধসে যায়নি। তাঁর অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়েছেন। আপসহীনভাবে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ রকম নেত্রী বাংলাদেশে আর কেউ নেই।

এখন জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন তাদেরই সুযোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। ‘সবার আগে প্রিয় বাংলাদেশ’ শ্লোগান ধরে তিনি এরই মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিহার্য।

দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন ৩১ দফার মধ্যে অন্যতম একটি। তাই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা, পৌর, মোক্তারপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category