রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর খুন মোঃ আলমগীর মোল্লা

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর খুন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে মারধরের জের ধরে শ্বশুরকে বাজারে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত জামাই মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।

নিহতের ছেলে বিল্লাল জানান, সাত দিন আগে মোজাম্মেল তার স্ত্রী শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। শুক্রবার বিকেলে মোজাম্মেল ফোন করে কথা আছে বলে শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল তার ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিদকে উদ্ধার করে প্রথমে নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মোঃ জিয়াউর রহমান জানান, মাথার পেছনে আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায় তিনি আগেই মারা গেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত ও মামলা দায়ের প্রক্রিয়া চলছে। হত্যাকারী মোজাম্মেলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 


More News Of This Category