সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন করায় আনন্দে উল্লাসে মাতোয়ারা গ্রামের যুব সমাজ

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুরঃ  / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দড়িসোম এলাকায় উপজেলা শিশু পার্ক সংলগ্ন শীতলক্ষা নদীর তীরে নয়নাভিরাম স্থানে খেলাধুলার জন্য মাঠ উদ্বোধন করায় স্থাণীয় যুব সমাজ আনন্দে ভাসছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে খেলাধুলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, আমাদের খেলাধুলার স্থান সংকুচিত হয়ে পড়ছে। যুব সমাজ যেনো বিপদগামী না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকেই খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। খেলাধুলার পরিবেশ থাকলে যুব সমাজ ধংসের দিকে যাবে না, মাদক থেকে তারা দুরে থাকবে।

খেলাধুলার পরিবেশ না থাকায় যুবকরা বিপদগামী হচ্ছে। যুবকরা জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপকর্মে।

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন

বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি বলেন, পর্যাপ্ত খেলাধুলার জায়গা পেলে পড়ালেখার পাশাপাশি যুব সমাজ মননশীল হয়ে গড়ে উঠবে। তাই আমরা যে যার অবস্থান থেকে যুব সমাজের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবো।

স্থাণীয় যুব সমাজের অনেকেই জানান, এখন থেকে এই মাঠে অনুশীলন করতে পারবেন তারা। সেই সাথে নতুন নতুন খেলোয়ার তৈরি হবে। বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থাণীয় সাংবাদিক, ব্যবসায়ী সহ উপজেলা ও পৌর ভূমি অফিসের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category