সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে গতকাল শুক্রবার (১৩ জুন) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত ৮টা ৩০ মিনিটে একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। মুহূর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে এবং মিশাল গার্মেন্টস, মিটফুলের জুতার দোকান, আমিনুলের হোমিওপ্যাথি, আমজাদের মুদি ও মিনহাজের মুরগির খাদ্য ও মেডিসিনের দোকান পুড়ে যায়।

আরও পড়ুনঃ কুমিল্লায় ভারতে পাচারকালে ২৮ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুন লাগার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category