মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সতর্কতা!

Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ অ্যাডমিন, বাংলার সংবাদ।

দেশের পশ্চিমে ভারতীয় ভূখণ্ডে আবারো শক্তিশালী কালবৈশাখী যুক্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। এই মেঘগুলো শক্তি ধরে রাখতে পারলে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের একাধিক জেলায় প্রভাব ফেলতে পারে।

আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে আবারো দেশের অনেক স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েক ধাপে মেঘ তৈরি হয়ে একাধিক জেলায় কয়েকদফা বজ্রবৃষ্টি হতেপারে।

প্রথমে রাত ১২ টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর,সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর,নোয়াখালী, ফেনী,খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি, ও এর আশেপাশের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতেপারে দমকা বাতাস বা কালবৈশাখী সহ। এসময় কিছুকিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেপারে। নোটঃ প্রাকৃতিক কারনে সময় কিছুটা পরিবর্তন হতেপারে।

এছাড়া রাত ১২ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬ টার মধ্যে ঠাকুরগাঁও, নীলফামারী,পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট,কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা,নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, শরীয়তপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা,মুন্সিগঞ্জ,মানিকগঞ্জ, বান্দরবান, ও কক্সবাজার জেলার কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতেপারে দমকা বাতাস বা কালবৈশাখী সহ।

এসময় সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষনের সম্ভাবনা আছে। পাশাপাশি কিছুকিছু স্থানে অতিভারী বর্ষনের সম্ভাবনা আছে, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে। নোটঃ প্রাকৃতিক কারনে সময় কিছুটা পরিবর্তন হতেপারে। এছাড়া অধিকাংশ জেলাতেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকায় বৃষ্টি দেখা যাবে একই জেলার অনেক স্থানে নাও হতেপারে।


More News Of This Category