রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশের ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

 বাসস

  ২২ এপ্রিল ২০২৫, ১৩:২৯
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৫:২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

 বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ আর্থানা শীর্ষ সম্মেলনের আগে আজ ম্যান্দারিন ওরিয়েন্টাল হোটেলে কাতার ফাউন্ডেশনের নেতৃত্বের সাথে স্বাগত সংবর্ধনায় যোগ দিয়েছেন।

ইতিহাসে প্রথমবারের মতো, কাতার সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে রয়েছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।

এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

প্রধান উপদেষ্টার সাথে কাতার ফাউন্ডেশন এই চার নারী ক্রীড়াবিদকেও আমন্ত্রণ জানিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘আর্থানা শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে এখন চারদিনের সফরে কাতার রয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, সোমবার (দোহার সময়) রাত ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অধ্যাপক ইউনূস হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

এর আগে, তিনি সোমবার সন্ধ্যা (ঢাকা সময়) ৭টায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।


More News Of This Category