মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline :
সদ্যপুস্করিনী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সভা নিয়ে অনিয়মের অভিযোগ। প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার মামলা তুলে নেওয়ার জন্য ফতুল্লায় বাদীকে চাঁদার দাবীতে অপহরন করার চেষ্টা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি ও জাতীয় জোটের চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার এর শোক বার্তা মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। আসল ফ্যাসিস্ট ড. ইউনূস, হাসিনাকে সরাতে বিদেশি পিআর ফার্ম নিয়োগ দেওয়া হয়েছিল’: আইনজীবী মোহসিন রশীদের বিস্ফোরক দাবি। ব্রেকিং নিউজ “বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের মাল্টিফেইথ ইফতার-পার্টি। কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার। কাজিপুরের গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড। জরুরী সতর্ক বার্তা।

কাজিপুরের গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড।

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:

কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

জানা যায়, চরবেতগাড়ি গ্রামে মূল সড়ক থেকে কাঁচা মাটির রাস্তা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কাজিপুর থানা-এর অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ ও সেকেন্ড অফিসার আলী আকবরসহ পুলিশের সদস্যরা।

অভিযানে দেখা যায়, ঘটনাস্থলে দুই ব্যক্তি গাঁজা সেবনরত অবস্থায় ছিলেন। তাদের মধ্যে একজন বিক্রেতা ও সেবনকারী—যিনি ইফতারের পর সন্ধ্যা থেকে গাঁজা বিক্রি করে অর্থ সংগ্রহ করছিলেন। অপরজন ছিলেন শুধু সেবনকারী।

 

অভিযুক্তরা হলেন চরবেতগাড়ি গ্রামের মোজাম শেখের ছেলে মোতাহার হোসেন (৫৫), যিনি গাঁজা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এছাড়া বগুড়ার ধুনট উপজেলার ষাড়টিকরি গ্রামের নবীর হোসেনের ছেলে হাফিজুর রহমান (২৫), যিনি গাঁজা সেবন করছিলেন। ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১,০০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category