অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:
কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, চরবেতগাড়ি গ্রামে মূল সড়ক থেকে কাঁচা মাটির রাস্তা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কাজিপুর থানা-এর অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ ও সেকেন্ড অফিসার আলী আকবরসহ পুলিশের সদস্যরা।
অভিযানে দেখা যায়, ঘটনাস্থলে দুই ব্যক্তি গাঁজা সেবনরত অবস্থায় ছিলেন। তাদের মধ্যে একজন বিক্রেতা ও সেবনকারী—যিনি ইফতারের পর সন্ধ্যা থেকে গাঁজা বিক্রি করে অর্থ সংগ্রহ করছিলেন। অপরজন ছিলেন শুধু সেবনকারী।
অভিযুক্তরা হলেন চরবেতগাড়ি গ্রামের মোজাম শেখের ছেলে মোতাহার হোসেন (৫৫), যিনি গাঁজা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এছাড়া বগুড়ার ধুনট উপজেলার ষাড়টিকরি গ্রামের নবীর হোসেনের ছেলে হাফিজুর রহমান (২৫), যিনি গাঁজা সেবন করছিলেন। ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১,০০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.