সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

কলাপাড়ায় ব্যাবসায়ীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া / ৩৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা লালুয়া ইউপির মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.রিপন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

আরও পড়ুনঃ রাজনীতি করে কখনো কেউ গরিব হয়েছে?

সমিতির সাধারণ সম্পাদক মো.জসিম গাজীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, যুবদল নেতা ইব্রাহিম সাউগারসহ স্থানীয় বিএনপি এবং ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই ব্যবসায়ীদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারে, সেই প্রতিশ্রুতিও দেন বিএনপির এই সিনিয়র নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category