সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া / ৩১ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সম্প্রতি দুটি টলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সহকারী পরিচালক (সিপিপি)মো.আসাদুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার।

আরও পড়ুনঃ বিআরপি নির্বাচন কমিশনের বাছাইকৃত ১২ রাজনৈতিক দলে মনোনীত
এর আগে গত ১৮ আগস্ট এবং ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে পরপর ২টি ট্রলার ডুবিতে মোট ২৪ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে পতিত হয়। এর মধ্যে ১৯ জন মৃত্যুমুখে পতিত হয়ে বেচে ফিরে আসেন। ৪ জনের মৃত্যু হয় এবং এখনো ১ জন নিখোঁজ রয়েছেন।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত. ইদ্রিস মাঝির স্ত্রী পারভীন বলেন, এ চাল পেয়ে হয়ত কয়েকদিন সংসার চলবে। পরে কিভাবে কি করবে জানিনা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত এসব জেলেরা চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়ায় এই কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। আজ ২৪ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category