*“কলম আমার হাতিয়ার”*
কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার

আমি এম বাদল খন্দকার,
কলম আমার হাতিয়ার।
সত্য লিখি, ন্যায়ের পথে,
মাদকের বিরুদ্ধে হুঙ্কার।
ইয়াবা-ফেন্সি-গাঁজার নেশায়,
যুব সমাজ যায় রসাতলে।
মায়ের বুকের কান্না দেখি,
বাবার চোখের জল টলমলে।
স্কুলের ব্যাগটা পড়ে থাকে,
নেশার টানে ছেলে হারায়।
বোনের সোনার চেইন বেচে,
পিনিক খুঁজে রাস্তায়।
তাইতো বলি, ও তরুণ দল,
মাদক ছাড়ো, ফেরো আলোয়।
একটা ‘না’ তেই বাঁচবে জীবন,
বাঁচবে দেশটা ভালোবাসায়।
আমার কাগজ, আমার পাতা,
জাগরণের এই বারতা।
সাংবাদিক এম বাদল কয়,
মাদকমুক্ত সমাজ চাই।
নেশা নয়, নেশা হোক বই,
নেশা হোক দেশ গড়ার।
কলম চলুক মাদকের বিরুদ্ধে,
এটাই শপথ বাদল খন্দকার।