বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Headline :
সাঘাটায় আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ পালিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। কংগ্রেসম্যান গ্রেগরি মেক্সি সকাশে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স এবং বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন এর নেতৃবৃন্দ। গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ৭৬৪২ পরিবারে ভিজিএফ চাল বিতরণ করেন। চিলমারীতে “দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হাবিবা আক্তার হাসির” রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত । বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪।

কংগ্রেসম্যান গ্রেগরি মেক্সি সকাশে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স এবং বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন এর নেতৃবৃন্দ।

Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ কংগ্রেসম্যান গ্রেগরি মেক্সি সকাশে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স এবং বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন এর নেতৃবৃন্দ ।সম্প্রতি নিউইয়র্কে কংগ্রেসম‍্যানের কার্যালয়ে মিলিত হয়েছেন গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (জিবিএ)এবং বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন (বিএডিসি)এর নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান এর এক ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।খবর আইবিএননিউজ ।

বৈঠকে উপস্থিত ছিলেন জিবিএ এবং বিএটিসি -এর প্রেসিডেন্ট মিজান চৌধুরী, সেক্রেটারি আহমেদ সোহেল, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম, ট্রেজারার তরিকুল ইসলাম, কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর আনিসুল কবির জসির, ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সেক্রেটারি দেলোয়ার মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিক, মহসেন লোদী, মেজর (অবঃ)মনিরুজ্জামান, মোরশেদ বিল্লুসহ আরও অনেক কমিউনিটি নেতৃবৃন্দ ও সমাজকর্মীগন ।

বৈঠকে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, মূলধারার রাজনৈতিক অংশগ্রহণ জোরদার, এবং কমিউনিটি সংগঠনসমূহ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রযুক্তি, ব্যবসা, জনসেবা ও কমিউনিটি উন্নয়নে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমবর্ধমান অবদানও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠকের একপর্যায়ে জিবিএ প্রেসিডেন্ট মিজান চৌধুরী কংগ্রেসম্যান গ্রেগরি মিকসের হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী “শাল” তুলে দেন। এ সময় তিনি বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিনিধিদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অংশগ্রহণকারীরা বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ ও আশাব্যঞ্জক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির স্বার্থে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কংগ্রেসম্যান গ্রেগরি মিকস বর্তমানে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে র‍্যাঙ্কিং মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। এছাড়াও আগামী নভেম্বর ২০২৬,মধ্যবর্তী নির্বাচনের পর তিনি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান হওয়ার সম্ভাব্য প্রত্যাশী হিসেবে বিবেচিত হচ্ছেন।


More News Of This Category