রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ওসির হস্তক্ষেপে অবরোধ মুক্ত সড়ক যাত্রীদের স্বস্তি

Update : বুধবার, ২০ মার্চ, ২০১৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সড়ক দূর্ঘটনা যেন এখন নিত্যদিনের খবরে পরিনত হয়েছে। কিছুতেই থামছেনা সড়ক দূর্ঘটনা। গত দুইদিন আগে ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির অনার্সের এক ছাত্র সড়ক দূর্ঘনায় নিহত হন। এরই সূত্র ধরে গতকাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোডে আাদমজী এম ডাব্লিউ কলেজের ছাত্র-ছাত্রীরা সড়কটি অবরোধ করে রাখেন। প্রায় দুই ঘন্টা সড়কটি অবরোধ থাকায় মহাসড়কে র্দীঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এসময় ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ এবং ওসি (তদন্ত) নজরুল ইসলামের প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীরা মহাসড়ক থেকে সরে আসেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ বলেন, ছাত্র-ছাত্রীরা মহাসড়কে অবস্থান নিয়েছিলো। পরে আমরা এসে তাদেরকে বুঝানোর মাধ্যমে সড়ক থেকে সরিয়ে দেই এবং কোন ধরনের অবৈধ পরিবহন যাতে মহাসড়কে চলাচল করতে না পারে সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি। ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন, চিটাগাংরোড মহাসড়কটি ছাত্র-ছাত্রীরা অবরোধ করে রেখেছে এমন খবর পেয়ে শত ব্যস্ততা উপেক্ষা করে তাৎক্ষনিক ভাবে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পরে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনি। নজরুল ইসলাম আরও বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কটি একটি গুরুত্বপূর্ন সড়ক। যে কোন জেলায় যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করা হয়। এই সড়কে যেন কোন ধরনের যানচলাচলের বাধা বিপত্তি না হয় সেই দিকে আমরা তৎপর আছি। আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি অপারেশন জসিম উদ্দিন, এসআই রফিকুল ইসলাম, সার্জেন্ট জাহিদ।


More News Of This Category