বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ওলামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরীর উদ্যোগে হীরাঝিল এলাকা লকডাউন

Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ টি ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় এলাকাবাসীর উদ্যোগে প্রধান প্রধান সড়কে বাঁশ, কাঠ, টেবিল ও টুল ও কাটাঁতারের বো দিয়ে সড়ক লকডাউন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী ওলামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ হাবিবুল্লাহ কাঁচপুরীর উদ্যোগে গতকাল সোমবার সকাল ৭ টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার প্রবেশদ্বারে সড়ক কাঠ, টেবিল, টুল দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লার মূল সড়কের প্রবেশদ্বার বাঁশ কাঠ ও কাটা তারের বেড়া দিয়ে লক করে দেওয়া হয়েছে। ওলামীলীগের প্রথিষ্ঠাতা সভাপতি হাফেজ হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দিক নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে প্রচারনা চালাচ্ছেন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার জন্য। যার কারণে যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে। গত রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আরো কঠোর অবস্থান নিয়েছেন জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হলেই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। হাফেজ হাবিবুল্লাহ কাঁচপুরী প্রশাসনকে এই কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তাই তিনি সচেতন নাগরিক হিসেবে সিদ্ধিরগঞ্জের অভিজাত এলাকা হীরাঝিলে প্রবেশের মূল গেটে সকালেই ছোট যানবাহন ও যাতে চলাচল না করতে পারে সেজন্য সড়ক লকডাউন করেছেন। নারায়ণগঞ্জ টু সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে সড়কের আদমজী ইপিজেডের সন্নিকটে র‌্যাব ১১ এর সদর দপ্তরের সামনে ও কাটা তারের বেড়া দেওয়া হয়েছে র‌্যাবের পক্ষ থেকে। এছাড়া গোদনাইল মন্ডলপাড়া, ২ নং ঢাকেশ্বরীসহ বিভিন্ন এলাকায় এলাকাবাসী স্ব-স্ব উদ্যোগে সড়ক লকডাউন করা হয়েছে। র‌্যাব পুলিশ ও সেনা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সড়ক লক ডাউন করার কারণে মানুষ জন চলাচল সীমিত হয়ে পড়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, লোকজন যাতে বাড়ি থেকে রাস্তায় বের না হয় সে জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


More News Of This Category