বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline :
কবিতা কুমারী দেবী, কবি, মুহাম্মদ রাউফুল বরাত বাঁধন ঢালী। রাজাপুর অবৈধ ১৫ টি চায়নাদুয়ারি জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে দেওয়া হয়। গৌরনদীর টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুই মাস বেতন না দিয়ে রাতের আঁধারে মাল সরানোর অভিযোগ: লালবাগে দা শানিন কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভ। দোয়া কামনা* প্রেস বিজ্ঞপ্তি: 15/04/2026. “ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। প্রেস বিজ্ঞপ্তি: 15/04/2026. “ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। হবিগঞ্জ বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে ভাতিজার আঘাতে চাচার মৃত্য মোঃ আজিজুল ইসলাম হৃদয় জেলা ব্যুরো চীপ( হবিগঞ্জ) আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার তথ্য সংগ্রহ করে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকলে মিলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছে প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসেম স্যার।

এবার ঈদে মুক্তির জন্য প্রস্তুত ১১ সিনেমা

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
এবার ঈদে মুক্তির জন্য প্রস্তুত ১১ সিনেমা

বিনোদন ডেস্কঃ

সিনেপ্লেক্সের বাইরে বছর জুড়ে সিঙ্গেল হলের সংখ্যা দেশে সর্বসাকুল্যে ৭০টির বেশি নয়। এরমধ্যে বন্ধ হয়ে যাওয়া হলগুলো থেকে শুধু ঈদে ২০-২৫টি হল খুলে ছবি প্রদর্শন চলে। সেই হিসাবে সিনেপ্লেক্সসহ মোট হল সংখ্যা ১২০ এর বেশি নয়। এমন যখন অবস্থা, ঠিক সেই সময়ে আত্মঘাতী সিদ্ধান্তই এবার ঈদে নিয়ে বসেছেন প্রযোজকরা।

এবার ঈদে মুক্তির মিছিলে রয়েছে ১১টি সিনেমা। এরমধ্যে প্রায় শত হলে মুক্তি পাবে শুধু শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। আর বাকি ১০টি সিনেমার জন্য থাকছে মাত্র ২০টির মতো হল। এমন অবস্থায় অনেক ছবিকে ঈদে এক-দুইটি হল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আর সেটা হলে সেই সিনেমার ভাগ্যে যে কি ঘটবে তা অনুমান করাই যায়।

শাকিব খানের ‘তাণ্ডব’ এর বাইরে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ-মন্দিরা অভিনীত ‘নীলচক্র’, মোশাররফ করিম-শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’, বুবলী-রোশানের ‘সর্দার বাড়ির খেলা’, বুবলী-আদর আজাদের ‘পিনিক’, বাঁধন-পূজা ক্রুজ অভিনীত ‘এশা মার্ডার’, জাহিদ হাসান-আফসানা মিমি-জয়া আহসান-অপি করিম অভিনীত তারকাবহুল সিনেমা ‘উৎসব’, পূজা চেরি-আদর আজাদের ‘টগর’, শ্যামল মাওলার ‘নাদান’, নিরব হোসেনের ‘শিরোনাম’, রাসেল মিয়া-জলির ‘গোয়ার’।

এদিকে, নব্বই দশকেও ১৫০০ সিনেমা হল ছিল। সেই সময়ে বছর জুড়েই সিনেমা মুক্তি পেতো। কিন্তু এখন হল সংখ্যা একদিকে যেমন কমেছে, তেমনি পরিচালক-প্রযোজকরা মুখিয়ে থাকেন ঈদে ছবি মুক্তির জন্য। যার ফলে এবারের ঈদে ১১টি সিনেমা মুক্তির তালিকায় যুক্ত হয়েছে। বিষয়টিকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও।

এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, গত ঈদে আমি টানা প্রায় দেড় মাস শাকিব খানের ‘বরবাদ’ চালিয়েছি। এরপর উঠিয়েছি ‘দাগি’। আমার মনে হয় এবারো একই অবস্থা হবে। প্রথমে ‘তাণ্ডব’ই চলবে আমাদের। আমি একটি কথা আগেও বলেছি, সিনেমা মুক্তি দিতে হবে বছরের বিভিন্ন সময়ে। এই ঈদের সময়ে এত ছবি মুক্তি দেয়া ঠিক নয়। দেখা যায়, সব ভালো ছবি ঈদে মুক্তি পায়।

যার ফলে বছর জুড়ে ভালো ছবি চালানোর জন্য পাওয়াই যায় না। যার ফলে বন্ধও রাখতে হয় হল। আমি মনে করি, সিনেমার সার্বিক ভালো চাইলে অবশ্যই ভালো ছবিগুলো ঈদের বাইরে বিভিন্ন সময়ে মুক্তি দিতে হবে। তা ছাড়া যেখানে হলই নেই, সেখানে ১১টি সিনেমা মুক্তি দিলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে তা বলাই বাহুল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category