সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

এক্সএমজি মিউজিক গ্রুপের উদ্যোগে সেনবাগে দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: / ১০৮ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নেদারল্যান্ডস শাখার অর্থায়নে ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ উদ্যোগে নোয়াখালীর সেনবাগ উপজেলায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার ( ২১ সেপ্টেম্বর ) বিকেলে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজার সংলগ্ন হাজী অছিমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খাদ্যের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে খাদ্যের উপহার সামগ্রী তুলে দেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ লেকচার এন্ড ট্রেইনার জহির আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী অছিমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান।

এসময় স্থানীয় সমাজসেবক ফয়জুল ইসলাম সবুজ, মো. ইসমাঈল, আবু সুফিয়ান লিটন ও মোহাম্মদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ লেকচার এন্ড ট্রেইনার জহির আহাম্মদ বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যুবসমাজের বেকারত্ব দূরীকরণ, গরীব ও অসহায় মানুষের পাশে থাকা, সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও আর্থিক সহায়তা বিতরণ, হতদরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ভবিষ্যতে গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমই ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category