রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

একটি অন্তিম অনুরোধ — বাংলাদেশটাকে ধ্বংস কোরো না

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
সাংবাদিক মোহাম্মদ আলম

✍️ সাংবাদিক মোহাম্মদ আলম:

আমরা যারা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি,
তারা বুক ফাটানো কষ্ট নিয়ে বলছি —
বাংলাদেশকে ধ্বংস কোরো না!

এই দেশটা আমাদের রক্তে কেনা,
মায়ের চোখের পানি, বাবার ঘাম,
এদেশের প্রতিটি মাটির দানায় ইতিহাস লেখা।

আজ যারা ক্ষমতার জন্য একে অপরকে ছিন্নভিন্ন করছো,
ভুলে যেও না —
ক্ষমতা ক্ষণিকের, কিন্তু দেশ চিরন্তন।

আরও পড়ুনঃ সাভারে স্বর্ণের গহনা তৈরীর কারীগরের ঝুলন্ত লাশ উদ্ধার

👉 যদি তুমি বাংলাদেশের জনগণকে ভালোবাসো,
তাহলে ঘৃণা নয়, দাও ভালোবাসা।
লুটপাট নয়, গড়ো উন্নয়ন।
সুবিধাবাদ নয়, হও দেশপ্রেমিক।

আমরা চলে যাব —
কিন্তু চাই না তোমাদের হাতে ধ্বংস হোক বাংলাদেশ।
চাই, তোমরা একসাথে এই দেশকে গড়ো
“সোনার বাংলা” — যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম।

🤲 আল্লাহর নামে বলছি —
তোমরা এই জাতিকে আর কাঁদিও না।

 


More News Of This Category