বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

একজন মাদকসেবী পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট : ওসি ফারুক

Update : শনিবার, ১৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে জঙ্গীবাদ, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজসহ সকল অপরাধীদের লাগাম টেনে ধরেছেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামরুল ফারুক।ওসি বলেন, অপরাধীদের নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে। সিদ্ধিরগঞ্জ এলাকার সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে। গতকাল শনিবার সকালে নাসিক ৬ নং ওয়ার্ডের এসও এলাকায় সফুরা খাতুন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে সতর্ক থাকার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কামরুল ফারুক বলেন, এই ভাইরাসটি অনেক দেশে দেখা দিয়েছে। একটু সর্তক ভাবে চলাফেরা করলে ভাইরাসটি আমাদের আক্রান্ত করতে পারবেনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফুরা খাতুন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সফর আলী ভুঁইয়া, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র- মতিউর রহমান মতি, জাকিয়া আলী ভুঁইয়া, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, আমেনা খাতুন, নাসির উদ্দিন, ফয়সাল হোসেন, জাহাঙ্গীর প্রমূখ। মাদক এমন একটি মরণ নিশা যা গ্রহণকারীকে দিরে দিরে শেষ করে দেয়। একজন মাদকসেবী যে পরিবারে আছে সেই পরিবারটি একজন মাদকসেবীর জন্য শেষ হয়ে যায়। তাই এই মরণ নেশা থেকে দুরে থাকার জন্য শিক্ষার্থীদের আহবান জানান ওসি কামরুল ফারুক। যুব সমাজ বাঁচাতে এলাকাতে যারা মাদক বিক্রি করছে তাদের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেন কামরুল ফারুক।


More News Of This Category