রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

উৎসবমুখর পরিবেশে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

উৎসবমুখর পরিবেশে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে শ্রমিক সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপচে পড়া ভিড়ের পাশাপাশি সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে শ্রমিকদের ভোট দিতে দেখা যায়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১৪৬ জন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়।
ভোট দিতে আসা কয়েকজন শ্রমিক প্রতিনিধি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে যারা আন্তরিকভাবে কাজ করবেন, তারা যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে চান। এ কারণে তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন প্রধান আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আব্দুল মালেক তুলা, উপদেষ্টা মো. লস্কর আলী মেম্বার, জয়নাল আবেদীন বাবলু, মিঃ হেলিন যেত্রা, সাইফুল ইসলাম, ফিলিপ কুবি ও লোটিশ ডিও। এছাড়া মধুপুর কুলি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আদিত্য সরকার উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আব্রারুল হক শিমুল। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন আব্দুল আউয়াল। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আশিক রায়হান ও কেরামত আলী।
সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন নেতৃত্ব সংগঠনের সদস্যদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ শ্রমিকরা।


More News Of This Category