সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

উলিপুরে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনার প্রচারণা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ২৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

উলিপুরে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনার প্রচারণা

২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেন ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ পরিকল্পনা।

আরও পড়ুনঃ সাজাপ্রাপ্ত ওয়াহিদা বেগম আবার রাকাবের এমডি! অপসারণ ও শাস্তির দাবিতে অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ

এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাকরের হাট বাজারে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে।শনিবার (২ আগস্ট) এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মো. রাজু আহমেদ, মো. আবু সাঈদ বাবু, মো. আমিনুল ইসলাম, মো. হামিদুল ইসলাম, নাজমুল হুদা, মো. ময়াল উদ্দিনসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো—সংবিধান সংস্কার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আইন ও বিচার বিভাগের সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিক স্বাবলম্বিতা, সুশাসন, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাস্তবমুখী পরিবর্তন আনা।

এই প্রচারণার মাধ্যমে উলিপুরে দলীয় নেতাকর্মীরা জনগণের মধ্যে রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা ছড়িয়ে দেন এবং পরিবর্তনের লক্ষ্যে বিএনপির অবস্থান তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category