রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন

Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং( প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচি) চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেল পাঁচ টায় উপজেলা চত্বরে এ মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সংগঠনের আহ্বায়ক সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম সাবেক উপজেলার চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিয়া সদস্য সচিব উলিপুর উপজেলা বিএনপি,জাতীয় নাগরিক পার্টি উলিপুর উপজেলার সমন্নয়ক মাওলানা সিরাজুল ইসলাম ।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃ/ত্যু
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর আওতায় আনার ঘোষণা করা হয়েছে। সেখানে উলিপুর উপজেলাকে বঞ্চিত করা হয়েছে।

মঙ্গা কবলিত ও নদীবেষ্টিত উপজেলাটির শিশুরা বিভিন্ন দিক থেকে সুবিধাবঞ্চিত। এর মধ্যে অন্যতম হলো বাল্য বিবাহ,মাদক প্রবণতা ও শিশুশ্রম। সারাদেশ তথা জেলার অন্যান্য উপজেলার মত শিশুরা যদি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় না আসে,

তবে আরও বেশি শিশু ঝরে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই শিশুদের বিদ্যালয়মুখী করে এবং পড়ালেখায় উৎসাহি করতে উপজেলাটি স্কুল ফিডিং প্রকল্পের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।


More News Of This Category