বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline :
আজ পানচাইল একতা স্পোটিং ক্লাব এর আয়োজনে ফুটবল টুনামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। আজ পানচাইল একতা স্পোটিং ক্লাব এর আয়োজনে ফুটবল টুনামেন্ট ২০২৬ ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের প্রয়াণে শেখ হাসিনাসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক। কালিয়াকৈরে মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন জুয়া খেলে ধ্বংসের মুখে যুবসমাজ নিঃস্ব হচ্ছে নানা পরিবার । কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় । নিউইয়র্কের ডাঃর প্রিয়া ও কানাডার শুভনের পিতা জেলা জজ ইনামূল হক ভূঁইয়ার প্রয়ানে প্রবাসীদের শোক। গৌরনদীতে মাদক বিরোধি আন্দোলন। হারানো সম্পদ প্রফেসর ড. শেখ আকরাম আলী। অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি ।

ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ অ্যাডমিন, বাংলার সংবাদ।

পুলিশ সদস্যদের উজ্জীবিত করার লক্ষ্যে গত ০১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব লায়লা হাবিব, সহধর্মিনী, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, জনাব শাহানা আক্তার, উপদেষ্টা, পুনাক, রংপুর রেঞ্জ, রংপুর।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট ও জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট, জনাব এ কে এম মমিনুল হক, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট, জনাব ডা. আব্দুল হাকিম, সিভিল সার্জন, লালমনিরহাট, জনাব মেহেদী ইমাম, পিএসসি, লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার, লালমনিরহাট। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ জাকিয়া সুলতানা, সহধর্মিনী, জেলা প্রশাসক, লালমনিরহাট এবং জনাব লুবনা জাহান, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট এর সভানেত্রী ও সহধর্মিনী পুলিশ সুপার, লালমনিরহাট।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ শিল্পীদের পাশাপাশি স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দের অসাধারণ পরিবেশনায় মনোরম ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার মহোদয়ের এই উদ্দ্যোগ মূলত লালমনিরহাট জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মধ্যে কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, পুনাক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।


More News Of This Category