বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার শুভেচ্ছার সাথে ২ নং বারাসাত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়া চাইলেন মোঃ মুত্তাকিন মোল্যা। পবিত্র ঈদুল আজহায় সাচিয়াদাহ ইউনিয়নবাসীর প্রতি আলী ইমরাজ জুয়েলের শুভেচ্ছা। ঈদুল আযহার শুভেচ্ছার সাথে ২ নং বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়া চাইলেন মোল্লা পাভেল আহমেদ। পবিত্র ঈদুল আজহায় সাচিয়াদাহ ইউনিয়নবাসীর প্রতি আলী ইমরাজ জুয়েলের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙 বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার ঈদুল আযহার শুভেচ্ছার সাথে ২ নং বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়া চাইলেন মোল্লা পাভেল আহমেদ* বরিশাল জেলা গৌরনদী উপজেলার যিনি জনপ্রিয়তায় এগিয়ে ঃ রাজনীতিমুক্ত শিক্ষা অধ্যাপক ড. এস কে আকরাম আলী।

ঈদুল আযহার শুভেচ্ছার সাথে ২ নং বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়া চাইলেন মোল্লা পাভেল আহমেদ*

Update : বুধবার, ২৭ মে, ২০২৬

*

*( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২ নং বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোল্লা পাভেল আহমেদ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ, কোরবানি ও সাম্যের শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে ৬ নং ওয়ার্ডকে একটি সুশৃঙ্খল, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

তেরখাদা উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক এবং তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোল্লা পাভেল আহমেদ দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন।

তিনি জানান, নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে তার প্রধান অঙ্গীকার।

মোল্লা পাভেল আহমেদ আরও বলেন, ওয়ার্ড পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দলমত নির্বিশেষে সকল মানুষ সমান সেবা পাবে। সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মোল্লা পাভেল আহমেদ মাটির মানুষ হিসেবে এলাকায় পরিচিত। সাধারণ মানুষের কষ্ট তিনি বোঝেন এবং সবসময় তাদের পাশে দাঁড়ান।

শেষে তিনি ৬ নং ওয়ার্ডবাসীর কাছে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আসন্ন নির্বাচনে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।


More News Of This Category